বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালীগঞ্জে উলুখোলা বাইপাস সড়কের কেটুন জামতলা নামক স্থানে একটি সিমেন্ট ভর্তি ট্রাকে আগুন দিয়েছে হরতাল সমর্থনকারীরা।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও পুড়ে যায় সিমেন্ট ভর্তি ট্রাকটি।

কালীগঞ্জ থানা অফিসার ইন চার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কেএইচ