এবার ট্রাকাচাপায় পা হারালো ফায়ার সার্ভিস কর্মী। গতকাল বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ফয়জার রহমান (২৬) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর একটি পা শরীর থেকে বিছিন্ন হয়ে যায় ট্রাকাচাপায়। পাশাপাশি অন্য পা থেঁতলে গেছে।

এ ঘটনায় তার ভাই আফজাল হোসেনের পায়েও গুরুতর জখম হয়েছে।

বুধবার দিনগত রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ফয়জার ও আফজাল চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের বারবিঘা গ্রামের আবুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাতে রংপুর থেকে মালবাহী ট্রাক দিনাজপুর যাচ্ছিল। পথে চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দর বাজার এলাকায় ওই ট্রাকটি একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে এ দুর্ঘটনা ঘটে।

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. আবদুল মালেক জানান, এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। সূত্র: যুগান্তর

জেড