বৃহস্পতিবার ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল শুক্রবারও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি আর্ন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সকালের দিকে বন্দরের ভেতর থেকে ভারতীয় খালি ট্রাকগুলো বের হয়ে ভারতে চলে যায়।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহীন জানান, আজ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল শুক্রবারও সাপ্তাহিক ছুটির কারণে বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
বন্দরের ভেতরে ট্রাক হতে পণ্য খালাস, পণ্যভর্তি ও পণ্য চালান দেওয়াসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে শনিবার সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে শুরু হবে বলে জানান তিনি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, হিলি আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু-দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার চালু রয়েছে।
জেআই





