রাজধানীর উত্তরার রাজক্ষ্মীতে ৫ নম্বর সেক্টরে পাশাপাশি ৩টি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীর।সোমবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের প্রায় ১৫টি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদর দফতরের ডিউটি অফিসার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, উত্তরার ৫ নম্বর সেক্টরের একুশে রেস্তোরাঁর ছয়তলা ভবন ও পাশাপাশি থাকা আরও দু,টি ভবনে আগুন লেগেছে।
তবে তিনটি ভবনের আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে সংবাদ মাধ্যমে প্রচার করলেও কিছু সংবাদ মাধ্যমে শুধুমাত্র একুশে রেস্তোরাঁর ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানায়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
জেড





