মেহেরপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে জঙ্গিবাদ বিরোধি বিক্ষোভ মিছিল করেছে ছাত্র লীগ। আজ মঙ্গলবার সকালে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান মানিকের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষাভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এতে মেহেরপুর কলেজ ছাত্র লীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, যুগ্ম সম্পাদক ফয়সাল আহম্মেদ, সাংগাঠনিক সম্পাদক জাব্বারুল ইসলামসহ ছাত্র লীগের নেতা-কর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেয়।
এআই





