বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সংসদে সবার সহযোগিতা পেয়েছি। এটি একটি ঐতিহাসিক নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচনের ‘ডেলিভারিটাও’ ঐতিহাসিক। আমরা সংসদ থেকে চলে এসেছি, আজই গেজেট প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, সবাই মিলে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পেরেছি।
এর আগে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিইসি। তিনি জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট পড়েছে ৩৪৩টি।
ভোট গণনা শেষে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
ফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
এস