মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজারের ওষুধ ব্যবসায়ী বিল্পব কুমার রায় (৪৩) দেনার দায়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার (১১জুন) দুপুরে নাকোল বাজারের নিজ দোকান ঘরের মধ্যে গলায় রশি নিয়ে সে আত্মহত্যা করে।
বিপ্লব কুমার উপজেলার নাকোল গ্রামের বিনয় কুমার রায়ের পুত্র।
নির্ভর সূত্রে জানা গেছে, বিল্পব এলাকায় সুদে কারবারির ও বিভিন্ন এনজিও থেকে মোটা অংকের সুদে টাকা নিয়ে ব্যবসা করতো।
এই সুদে ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধ করতে না পারায় এবং সুদ কারবারিদের চাপের মুখে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায় আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নাম্বার ২০, তারিখ ১১/৬/২০২১ইং।
সাইফুল্লাহ/এমবি





