হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কেটে মালামাল চুরির সময় এক রিজেন্ট এয়ারওয়েজ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃত রিজেন্ট কর্মীর নাম আশিক রহমান (২৮) বলে জানা যায়।
বুধবার বিকালে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করে। আটক আশিক রহমান রিজেন্ট এয়ারওয়েজের ট্রাফিক হেলপার হিসেবে কর্মরত।
এপিবিএন’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তানজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক আশিক রহমান নামে ওই ব্যক্তি রিজেন্ট এয়ারওয়েজে কর্মরত। বিমানবন্দরে লাগেজ কেটে মালামাল বের করার সময় তাকে হাতেনাতে ধরা হয়। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে, পাকিস্তান থেকে পিকে-২৬৬ ফ্লাইটে করে অবৈধ ৭৫ কার্টুন বিদেশি সিগারেট ও ওষুধসহ আপন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বুধবার দুপুরে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা তাকে আটক করে।
এসএইচ





