ঢাকার কেরানীগঞ্জ উপজেলা থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (২৫ মে) দুপুরে উপজেলার ডাকপাড়া এলাকার জনি টাওয়ারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরির্দশক (এসআই) ওবায়দুল হক জানান, বুধবার সকালে উপজেলার ডাকপাড়া এলাকার জনি টাওয়ারের কাছে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠান।
তিনি আরো জানান, যুবকের পরনে লুঙ্গি ও টি-শার্ট ছিলো। তার মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চাপায় যুবকটির মৃত্যু হয়েছে।
ওএফ





