জসিম উদ্দিন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুত ও রফতানিকারক এসোসিয়েশন (বিপিজিএমইএ) সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি ছাড়াও গিয়াসউদ্দিন আহমেদ সিনিয়র সহসভাপতি পদে এবং কেএম ইকবাল হোসেন ও গোলাম কিবরিয়া বিপিজিএমইএ’র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সোমবার এসোসিয়েশনের পল্টনস্থ প্রধান কার্যালয়ে বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের (২০১৪-২০১৫ সেশন) অফিস বেয়ারার্স নির্বাচন এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। বিপিজিএমইএ নির্বাচন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে এক নির্বাচনী বিশেষ সভায় এ ফলাফল ঘোষণা করেন।
২৪ জুলাই বিপিজিএমইএ’র পরিচালনা পরিষদের নতুন ৭ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। উক্ত ৭ জন সদস্যসহ মোট ২১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা পরিষদ আগামী এক বছর (২০১৪-২০১৫ সেশন) বিপিজিএমইএ’র নেতৃত্ব দেবেন।
পরিচালনা পরিষদের নবনির্বাচিত ৭ জন সদস্য হলেন- সাধারণ গ্রুপের কাজী আনোয়ারুল হক, তোফায়েল কবির খান, মোহাম্মদ মোশাররফ হোসেন, মোহাম্মদ ইলিয়াছ এবং গোলাম কিবরিয়া। আর সহযোগী গ্রুপের ২ সদস্য হলেন যথাক্রমে আবুল খায়ের ও খোরশেদ আলম।
পরিচালনা পরিষদের অন্য সদস্যরা হলেন- মোহাম্মদ শাহজাহান, দেওয়ান মোফাকখার হোসেন মাসুম, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম (হেলাল), এ কে এম জহিরুল কাইয়ুম খান, মোহাম্মদ হাসান, ইয়াকুব, সৈয়দ তাহসিন হক, আনোয়ার হোসেন এবং মো. মহসিন।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





