মৌলভীবাজার শহরের বণবিথী এলাকা থেকে রাজিব আহমদ (৩২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। রাজিব আহমদ শহরের বণবিথী এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে নিজের ঘরে রাজিবের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদশক (এসআই) পরিমল চন্দ দেব জানান, প্রাথমিকভাবে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমই





