নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী।
শনিবার (০৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি ও সেক্রেটারি বলেন, যারা নিহত হয়েছেন আল্লাহ তায়ালা তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। আর যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের আশু আরোগ্য কামনা করছি। একই সাথে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশের যে সকল মসজিদে এসির ব্যবস্থা আছে, সে সব মসজিদগুলোতে নিয়মিত এসির রক্ষণাবেক্ষণ করতে হবে। এ ব্যাপারে প্রত্যেক মসজিদের ইমাম, খতীব, মুয়াজ্জিন, খাদেম, মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসল্লিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিদ্যুৎ ও গ্যাস সতর্কতার সাথে ব্যবহার করা আমাদের ঈমানী ও নৈতিক দায়িত্ব। প্রেস বিজ্ঞপ্তি
এমবি





