চট্টগ্রামের বিভিন্ন স্থানে রোববার রাতভর বিশেষ অভিযান চালিয়ে ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি এলজি এবং দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, অভিযানে লোহাগাড়া থেকে জামায়াত-শিবিরের দুই কর্মীকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা আছে। এছাড়া নিয়মিত মামলায় ১১ জন এবং ৮৩ জন সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে।
এআর





