সিলেট শহর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি নেতা কামরুল ইসলাম শাহীনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে সিলেট মহানগরীর বিমানবন্দর থানা পুলিশ তাকে নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকা থেকে গ্রেফতার করে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শাহীনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন।

ঢাকা, ২৪ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ