সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মুত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলিয় নেতা শোক প্রকাশ করেছেন।

সোমবার ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মন্ত্রী মহসনি আলী।

নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন মন্ত্রী। সেখানে তাকে লাইফ সাপোর্টে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দ মহসিন আলী ১৯৪৮ সালের ১৬ ডিসেম্বর মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা।

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। পরে তাকে মহাজোট সরকার সমাজকল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়।

এআর