গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় নূরুন্নাহার আয়শা (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক।

সোমবার (৩০ মে) বিকেলে টঙ্গীর সেনাকল্যাণ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নূরুন্নাহার আয়শা ঢাকার উত্তরখান থানার ডোবাদিয়া এলাকার নূর উদ্দিন আহমদের মেয়ে।

টঙ্গী থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে মোটরসাইকেল করে ঢাকা যাচ্ছিলেন তারা। এ সময় পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই আয়শার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন মোটরসাইকেল চালক।

পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ওএফ