গাজীপুর জেলার পুবাইলের হায়দরাবাদ এলাকায় পাঁচ বস্তা গাঁজাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

জেলার পুলিশ সুপার কার্যালয়ে সোমবার দুপুরে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, রবিবার মধ্যরাতে পুলিশ হায়দরাবাদ এলাকায় একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালায়।

এ সময় ওই ভ্যান থেকে পাঁচ বস্তা গাঁজাসহ ময়মনসিংহের বাবুপুর এলাকার আশরাফুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়ার নলঘরিয়া এলাকার সিরাজ খানকে আটক করা হয়।

আটকরা কুড়িগ্রাম ও নারায়ণগঞ্জের গাওয়াছিয়া এলাকা থেকে ওই গাঁজা গাজীপুরের হায়দরাবাদ ও ঢাকায় সরবরাহের জন্য নিয়ে আসে। উদ্ধার এসব গাঁজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এমকে