বান্দরবানে আবারো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। রোববার দুপুরের দিকে রুমার ওয়াইজংশন এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।
পাহাড় ধসের পর মাটি চাপায় কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন ৫ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ইকবাল হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতরা ওয়াইজংশন এলাকায় একটি বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় পাহাড়ের মাটি ধসে পড়ে।এরআগে শুক্রবারই চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সেনাবাহিনী ও রেড ক্রিসেন্টের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ঘটনার পর থেকে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এরআগে ১৩ জুন ভারী বর্ষণে বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ধসে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়।
জারিফ





