নীলফামারীর ডোমারে তিতুমীর ট্রেনের নিচে কাটা পড়ে জহির উদ্দিন আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর ২টায় উপজেলার সোনারায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহত জহির উদ্দিন উপজেলার সোনারায় ইউনিয়নের হাজীপাড়ার মো. হারেজ আলীর ছেলে।
সৈয়দপুর রেলওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. লুৎফর রহমান প্রত্যক্ষদর্শী আহসান হাবীবের বরাত দিয়ে জানান, জহির উদ্দিন ট্রলিচালক। তিনি ধানবোঝাই ট্রলি নিয়ে সোনারায় রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কেএইচ





