যুক্তরাজ্যে চোখ ও হৃদযন্ত্রের চিকিৎসা করিয়ে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ডিপ্লোমেটিক কোরের ডিন রবার্ট গিবসন বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
তিনবাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।
চিকিৎসার জন্য গত ২৩ অগাস্ট লন্ডনে যান রাষ্ট্রপতি।
তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, লন্ডনের মুরফিল্ডস আই হাসপাতালে চোখের এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে হৃদযন্ত্রের চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি গত মার্চেও চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়েছিলেন।
এএইচ





