বাগেরহাটের চিতলমারী উপজেলার চর চিংগুড়ি এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর খবরের ভিত্তিতে শনিবার সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে চিতলমারী-পাটগাতি সড়কের চরচিংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে বলে প্রথমিক ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।

এমই