কুষ্টিয়ায় জাতীয় শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কুষ্টিয়া জেলা শাখার কার্যালয়ে কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শ্রমিক লীগ আয়োজিত ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালন উপলক্ষে দলের সভাপতি গোলাম মোস্তফা এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিকলীগ কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আমজাদ আলী খান, যুব শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার, সাধারন সম্পাদক জাফর ইকবাল, মহিলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মেহেরুন নেসা বিউটি ও শহর শ্রমিকলীগের আহবায়ক মাসুদুর রহমান স্বপন।
এসময় ট্রেড ইউনিয়ন, সিবিএসহ জাতীয় শ্রমিকলীগের অর্ন্তগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসএইচ





