গোপালগঞ্জে ৩০০ পিস ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার রাতে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিবর্দী এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহীন (২২) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ছোট নগর গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে।গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, মাদক পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় একটি নছিমনের গতিবিধি সন্দেহ হলে থামিয়ে যাত্রী শাহীনকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে ডিবি।
ডিবি পুলিশ আরও জানায়, শাহীন দীর্ঘদিন ধরে ফরিদপুর থেকে ইয়াবা এনে মুকসুদপুরে বিক্রি করে আসছিলেন। এ ব্যাপার মাদক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





