চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের ওপর হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগ। রোববার বেলা ১টার দিকে নগরীর রুবিগেট এলাকায় চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে নির্বাচনী গণসংযোগকালে এ ঘটনা ঘটে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান দাবি করেছেন, হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মী।'

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিনে নগরীর নাছিরাবাদ এলাকায় গণসংযোগে যান সাবেক মেয়র এম মনজুর আলম। তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। এছাড়া চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর, সরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদপ্রার্থী ও সমর্থকরা। তারা প্রচারণা চালিয়ে রুবিগেট এলাকা দিয়ে চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে পৌঁছলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।  লাঠি-সোটা নিয়ে একদল উশৃঙ্খল যুবক মনজুর আলমের সমর্থকদের ওপর চড়াও হয়। তার গণসংযোগে যোগ দেয়া নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে।  থাকে।  

এ ব্যাপারে খুলশি থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগও জানানো হয়নি।

জেআই