পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অনেক আগে থেকেই রাজধানীর বিভিন্ন মার্কেটে কেনা-বেচার ধুম চলছে। সময় যতই গড়িয়ে যাচ্ছে ঈদ ততই সন্নিকটে পৌঁছাচ্ছে। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে কাল (মঙ্গলবার) ঈদ। ঈদের আগ মূহুর্তে  রাজধানী মার্কেটগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।

ঈদে নতুন পোষাক পরিধান করা বাংলাদেশের মানুষের একটি সংস্কৃতি। তাই মাহে রমজানের শুরু থেকেই ঈদের কোনাকাটা শুরু করেছেন ঈদ প্রিয় মানুষরা। ঈদের কেনাকাটা শেষ করে ইতোমধ্যে নাড়ির টানে বাড়ি ফিরছেন অনেকেই। রাজধানী ঢাকা এখন প্রায় জনশূন্য। তারপরও ঈদের শেষ মূহুর্তে এসে রাজধানীর মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন মার্কেটে ঘুড়ে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীতে যানজট না থাকলেও মার্কেট কেন্দ্রীক এলাকাগুলোতে সামান্য যানজট দেখা গেছে। নিউমার্কেট এলাকায় গিয়ে দেখা নিলক্ষেত মোড় থেকে সাইন্সল্যাব মোড়ে পর্যন্ত গাড়ির বেশ চাপ রয়েছে। নিউমার্কেট, গাউছিয়া, বলাকা, নূরজাহান, বদরুদ্দোজা, চাঁদনী চক, ইষ্টার্ন প্লাজা, গ্লোব শপিং সেন্টার, প্রিয়াঙ্গন শপিং সেন্টারসহ লংলা মার্কেটে উপচেপড়া ভিড় দেখা গেছে।

ঈদের শেষ মূহুর্তে কেনাকাটা করতে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে সোবহান নামের এক ক্রেতা টাইমনিউজবিডি.কমকে বলেন, রমজানের প্রথম দিকে মার্কেটগুলোতে মানুষের আনাগোনা বেশি থাকে। তাই পরে ঈদের মার্কেট করতে আসলাম।এখন ও মার্কেটে ভিড় দেখা যাচ্ছে। তবে আগের চেয়ে নিশ্চই কম।

আরেক ক্রেতা টাইমনিউজবিডি.কমকে বলেন, "ভাই ঈদের শেষের দিকে পোষাকের দাম একটু কম থাকে। কারণ কেনাকাটার শেষ মূহুর্তে দোকানদাররা একটু কম দামে বিক্রি করে। তাই ঈদের শেষ মুহুর্তে কেনাকাটা করতে আসছি।

নিউমার্কেটের এক দোকানী কামাল হোসেন টাইমনিউজবিডি.কমকে জানান, আজ চাঁদ দেখা কাল ঈদ। তাই শেষ মূহুর্তে বেচাকেনা ভালই হচ্ছে।

'ক্রেতারা বলছে এখন একটু কমদামে পোষাক পাওয়া যাচ্ছে' টাইমনিউজ প্রতিনিধির এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ প্রথম দিকের চেয়ে এখন একটু কম দামে ছেড়ে দিচ্ছি। কারণ দু, একদিনের মধ্যেই ঈদ শেষ হয়ে যাবে। তখন পোষাকের চাহিদা কমে যাবে। তাই সামান্য লাভ পেলেই ছেড়ে দিচ্ছি।

ঢাকা, এমআর, ২৮ জুলাই (টাইমনিউজবিডি.কম), এসএইচ