কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় ৭ মিনিটের ব্যাপক তান্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা ১টি যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপ করে এবং ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটায়।

বুধবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর চকবাজার এলাকায় মুখোশধারী ১০/১২ জন যুবক হাতে ষ্টাম্প হাতে নিয়ে ব্যাপক গাড়ি ভাংচুর করে। এসময় তারা ৫টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে মদিনা পরিবহনে পেট্রল বোমা নিক্ষোপ করলে বোমাটি নিচে পড়ে যায়। পরে দুর্বৃত্তরা গাড়িটিতে ব্যাপক ভাংচুর করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কেএইচ