মাগুরা-যশোর সড়কের আড়পাড়া বাজার এলাকায় থেকে শুক্রবার দুপুরে ৬০০বোতল ফেনসিডিল ভর্তি একটি পিক আপ আটক করেছে পুলিশ।

মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম জানান- গোপন সূত্রে খবর পেয়ে দুপুর ২টার দিকে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদসহ পুলিশের সদস্যরা যশোর মাগুরা সড়কের কৃষ্ণপুর এলাকায় পিকআপটি আটকিয়ে তল্লাশি চালায়।

এ সময় পিকআপের বডিতে কৌশলে লুকিয়ে রাখা ৬০০ বোতল ফেনসিডিল আটক করা হয়।

এ ঘটনায় পিক আপ চালক জাহাঙ্গীর হোসেন (২৩) ও হেলপার নুর ইসলাম (৪০) কে আটক করে পুলিশ। জাহাঙ্গীর বাকেরগঞ্জের শেখ জাবেদ আলীর ছেলে ও নূর ইসলাম সাতক্ষীরার পাথরঘাটার ঝাউডাঙ্গার মৃত আক্কাস আলীর ছেলে।

ফেনসিডিলগুলো সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে আটককৃতরা পুলিশকে জানিয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে।

কেএইচ