কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় পারভেজ (১৭) নামে এক মোটর সাইকেল চালক নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার বেলা ১টার দিকে পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। সে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত মিন্টুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা-হ-২২৯৮) মোটরসাইকেলটিকে চাপা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এসএইচ