মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার জাতীয় প্রেসক্লাবে শীর্ষ ওলামা মাশায়েখ প্রতিনিধি সম্মেলন আহবান করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ফারুকী হত্যার সাথে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ ঘোষণা দেয়া হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত হারুনুর রশিদ রেজভী, ইসলামী ফ্রন্টের সাংগঠনিক মহাসচিব মাওলানা মাসউদ হোসাইন আল কাদেরী, অর্থ সচিব আব্দুল মতিন, ইসলামী যুব সেনার কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম এ মোমেন প্রমুখ।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর