বরগুনা সদর উপজেলার পাঁচ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের বৈকালীন বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাজমুল নামে এক এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে রাসেল ও ইমরান নামে আরও দু’জন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নাজমুল পাতাকাটা ইউনিয়নের আয়লা পাতাকাটা গাবতলী গ্রামের নিজাম হাওলাদারের ছেলে এবং লেমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এমই





