ফেনীতে বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেফতার ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ২০ দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

পুলিশ সুপারের কন্টোল রুম সূত্রে জানা গেছে, নাশকতা রোধে রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে যৌথবাহিনী ১৫ জন জামায়াত-বিএনপি নেতা-কর্মীকে আটক করেছে।

অবরোধের মধ্যেও ২০ দল হরতাল ডাকায় জেলা শহরের দোকানপাট বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা রয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আহ্বায়ক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

ইআর