বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলে নববর্ষকে বরণ করে নিচ্ছেন বিভিন্নস্তরের জনগন। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকেএকটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপ্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট ময়দানে গিয়ে শেষ হয়।
সেখানে তিনদিন ব্যাপীবৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগেরসভাপতি ফজলুর রহমান খান ফারুক। এসময় উপস্থিত ছিলেন সদরের এমপি ছানোয়ারহোসেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি মনোয়ারা বেগম, জেলা প্রশাসক মো. মাহবুবহোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারজহুরুল হক ডিপটি প্রমূখ।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া টাঙ্গাইল প্রেস ক্লাব, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়, ত্রিবেণী টাঙ্গাইলসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, সামাজিকও সাংস্কৃতিক সংগঠন আলাদাভাবে নববর্ষকে উৎযাপন করছে।
এমই/কাওছার





