এবার নওগাঁয় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৩টায় শহরের ডাবপট্টি এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।
স্থানীয় সূত্র মতে, শহরের ডাবপট্টি এলাকার ব্যবসায়ী মজনু রহমানের ৫তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
আগুনের সূত্রপাত হয় ভবনের পূর্বদিকের পঞ্চম তলা থেকে। এরপর ওই তলার সকল ফ্লরে সবদিকে আগুনে ছড়িয়ে পড়ে। তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ বলতে পারছে না।
আগুন লাগার সংবাদ পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান, পৌরসভা মেয়র নজমুল হক সনি।
নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যস্ত থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
এএস





