বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে নিধির মণ্ডল (৩০) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের সীমানা প্রাচীর টপকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয়।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, সকালে হিলি স্টেশনসংলগ্ন সীমান্তের সীমানা প্রাচীর টপকে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়েছে।

এসময় তার কাছ থেকে বাংলাদেশি এক হাজার ৬৫ টাকা পাওয়া যায়। সে ভারতের আলিপুর জেলার ফালাকাটা থানার রাইচেঙ্গা গ্রামের শুকলাল মণ্ডলের ছেলে।

নিধির মণ্ডলকে হস্তান্তরের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হবে বলে তিনি জানান।

এআর