বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ১, ২ ও ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে বিএনপির কোন এজেন্ট নেই। ওইসব কেন্দ্র থেকে সকল এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী আব্দুল মজিদ জব্বার। দায়িত্বশীল কর্মকর্তারা ওই কেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, পৌরসভার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টার আগেই লাইনে দাঁড়িয়ে গেছেন ভোটাররা। সকল কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশী দেখা গেছে।
এমএ





