বেনাপোলের শিখরী চারা বটতলা মাঠে আজ শনিবার ভোরে আবু বাক্কা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবু বাক্কা বেনাপোলের দিঘিরপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে স্থানীয় কৃষকরা কাজ করতে যাওয়ার সময় মাঠের মধ্যে গুলিবিদ্ধ আবু বাক্কার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোখে গুলি করে তাকে হত্যা করা হয়। নিহত আবু বাক্কা এলাকায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল বলে স্থানীয়দের অভিযোগ।
বেনাপোল পোর্ট থানার ওসি মাসুদ করিম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ শিখরী চারা বটতলা মাঠ থেকে আবু বাক্কার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাতাপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
জেড





