২১ আগস্ট বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরের আশপাশের ১৬ টি ইউনিয়নের ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ঢাকা মহানগরের আশপাশের এলাকাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করবেন নির্বাচন কমিশনের তথ্য সংগ্রহকারীরা। এই তথ্য সংগ্রহের পর আগামী ১ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার কাজ শুরু হবে।

এ ছাড়াও নির্বাচন কমিশন আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণেও তথ্য সংগ্রহের কাজ শুরু করবে।

উল্লেখ্য এ পর্যন্ত সারাদেশে ২৫৭ উপজেলায় হালনাগাদের কাজ শেষ হয়েছে।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেইউ, এসআর