জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রামের পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমান চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন।

গতকাল (২৬ ডিসেম্বর) শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছেলে চট্টগ্রাম চেম্বারের পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

নাজমুল করিম চৌধুরী শারুন জানান, গত ২০ ডিসেম্বর বন্দর উপদেষ্টা কমিটির সভায় অংশ নেন শামসুল হক। এরপর থেকে তিনি শারীরিক অসুস্থতা বোধ করতে থাকেন। স্বাস্থ্যকর্মীরা করোনা পরীক্ষার জন্য ২৩ ডিসেম্বর তাঁর নমুনা সংগ্রহ করেন। পরে প্রতিবেদন করোনা পজিটিভ আসে।

এমবি