অষ্টম জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতির বেতন বাড়ানো হচ্ছে। একইভাবে বেতন বাড়ছে মন্ত্রী, ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ, আপিল বিভাগের বিচারক, হাইকোর্টের বিচারক, প্রতিমন্ত্রী, বিরোধী দলীয় উপনেতা, হুইপ, উপমন্ত্রী ও সংসদ সদস্যদের।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তাদের বেতন ভাতা এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করার প্রস্তাব সংবলিত এ সংক্রান্ত আলাদা ৬টি সংশোধনী আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সংশোধনী আইনের খসড়ায় উল্লেখিত বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রস্তাবিত বেতন কার্যকর হবে চলতি বছরের জুলাই থেকে। আর ভাতা কার্যকর হবে ২০১৬ সালের জুলাই থেকে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি বেতন পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। তিনি বর্তমানে বেতন পাচ্ছেন ৬১ হাজার ২০০ টাকা। এ ছাড়া রাষ্ট্রপতি বিমানযোগে ভ্রমণকালে বীমা সুবিধা পাবেন ২৭ লাখ টাকা। সেটা আগে ছিল ১৫ লাখ টাকা। তার স্বেচ্ছাধীন তহবিল ২ কোটি টাকা বহাল রাখা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর বেতন বেড়ে দাঁড়াবে ১ লাখ ১৫ হাজার টাকা। বর্তমান তিনি বেতন পান ৫৮ হাজার ৬০০ টাকা। তিনি বেসরকারি বাড়িতে বসবাস করলে এ ক্ষেত্রে বাড়িভাড়া ভাতা পাবেন এক লাখ টাকা। আগে সেটা ছিল ৫০ হাজার টাকা। দৈনিক ভাতা ১ হাজার থেকে ৩ হাজার টাকা। এ ছাড়া তিনি বিমানযোগে ভ্রমণকালে বীমা সুবিধা পাবেন ২৫ লাখ টাকা। সেটা আগে ছিল ১৫ লাখ টাকা। প্রধানমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল ২ কোটি টাকা বহাল রাখা হয়েছে।’
তিনি জানান, স্পিকারের বর্তমান বেতন ৫৭ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ লাখ ১২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৮ হাজার থেকে ১৩ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা সুবিধা ১০ লাখ টাকা থেকে ১৬ লাখ টাকা, দৈনিক ভাতা ১ হাজার থেকে আড়াই হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল সাড়ে ৪ লাখ টাকা থেকে ১১ লাখ টাকা করা হয়েছে।
প্রধান বিচারপতি ৫৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৭ হাজার থেকে ১২ হাজার টাকা, ডমেস্টিক এইড ভাতা ১ হাজার ৬২৫ টাকা থেকে ৫ হাজার টাকা, ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে।
মন্ত্রীর বর্তমান বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫ হাজার, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে ১০ হাজার, বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা সুবিধা ৫ লাখ থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা করা হয়েছে।
ডেপুটি স্পিকারের বেতন ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে ১০ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা বিমা সুবিধা ৫ লাখ টাকা থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা করা হয়েছে।
বিরোধীদলীয় নেতা ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে ১০ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা কভারেজ ৫ লাখ থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা করা হয়েছে।
চিফ হুইপ ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৬ হাজার থেকে ১০ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪৫ হাজার টাকা থেকে ৮০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা সুবিধা ৫ লাখ থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৪ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা করা হয়েছে।
আপিল বিভাগের বিচারক ৫৩ হাজার ১০০ টাকা থেকে ১ লাখ ৫ হাজার, ব্যয় নিয়ামক ভাতা ৫ হাজার থেকে ৮ হাজার টাকা। ডমেস্টিক এইড ভাতা ১ হাজার ৪৬৫ থেকে ৪ হাজার ৫০০ টাকা, রেসিডেন্স অ্যালাউন্স (সরকারি বাসা না পেলে মাসিক) ২৬ হাজার ৬০০ টাকা থেকে ৫০ হাজার টাকা। কার অ্যালাউন্স (ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে) ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। কার অ্যালাউন্স (সরকারি কিংবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে) ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।
হাইকোর্ট বিভাগের বিচারক ৪৯ হাজার থেকে ৯৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। ডমেস্টিক এইড ভাতা ১ হাজার ৩০০ টাকা থেকে ৪ হাজার টাকা, রেসিডেন্স অ্যালাউন্স (সরকারি বাসা না পেলে মাসিক) ২৬ হাজার ৬০০ টাকা থেকে ৫০ হাজার টাকা। কার অ্যালাউন্স (ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে) ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা। কার অ্যালাউন্স (সরকারি কিংবা ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করলে) ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে।
প্রতিমন্ত্রী ৪৭ হাজার ৮০০ টাকা থেকে ৯২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে ৭ হাজার ৫ শত টাকা। বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা সুবিধা ৫ লাখ থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে সাড়ে ৭ লাখ টাকা করা হয়েছে।
বিরোধী দলীয় উপনেতা ৪৭ হাজার ৮০০ টাকা থেকে ৯২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকা। বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা কভারেজ ৫ লাখ থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে সাড়ে ৭ লাখ টাকা করা হয়েছে।
হুইপ ৪৭ হাজার ৮০০ টাকা থেকে ৯২ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৪ হাজার টাকা থেকে ৭ হাজার ৫০০ টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়ি ভাড়া ভাতা ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা সুবিধা ৫ লাখ থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৭৫০ টাকা থেকে ২ হাজার টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে সাড়ে ৭ লাখ টাকা করা হয়েছে।
উপমন্ত্রী ৪৫ হাজার ১৫০ টাকা থেকে ৮৬ হাজার ৫০০ টাকা। ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে ৫ হাজার টাকা, বেসরকারি বাড়িতে বসবাসের জন্য বাড়িভাড়া ভাতা ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা, বিমানযোগে ভ্রমণকালে বীমা সুবিধা ৫ লাখ টাকা থেকে ৮ লাখ টাকা, দৈনিক ভাতা ৬০০ থেকে টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে।
সংসদ সদস্য ২৭ হাজার ৫০০ টাকা থেকে ৫৫ হাজার টাকা, ব্যয় নিয়ামক ভাতা ৩ হাজার থেকে ৫ হাজার টাকা, বিমান যোগে ভ্রমণকালে বীমা সুবিধা ১০ লাখ টাকা, দৈনিক ভাতা ৩০০ টাকা থেকে ৭৫০ টাকা, স্বেচ্ছাধীন তহবিল ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে।
এ ছাড়া সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার খরচ হিসেবে মাসিক ভাতা ৭ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকা, পরিবহণ (মাসিক) ৪০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা, অভ্যন্তরীণ ভ্রমণ ভাতা (মাসিক) ৭৫ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা, লন্ড্রি ভাতা মাসিক ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা, ক্রোকারিজ ইত্যাদি ভাতা মাসিক ৪ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা করা হয়েছে।
কেএইচ





