সাভারের আশুলিয়ায় আরিফ (২৫) নামে এক কেবল টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।রোববার সকালে আশুলিয়ার রণস্থল কামাড়পাড়া এলাকার স্থানীয় একটি পুকুরের পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
তিনি আশুলিয়ার রণস্থল এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, সকালে স্থানীয়রা রনস্থল কামাড়পাড়া এলাকার একটি পুকুর পাড়ে বস্তা পড়ে থাকতে দেখতে পায়। পরে স্থানীয় বাসিন্দারের বিষয়টি সন্দেহ হলে থানা পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে ওই এলাকার কেবল টেকনিশয়ান আরিফের লাশটি উদ্ধার করে।পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এছাড়া আরিফ স্থানীয় বিভিন্ন কেবল অফিসে কাজ করতো বলেও জানান তিনি। নিহত ওই ব্যক্তির সারাশরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এআই





