বগুড়ার শেরপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত তরিকুলের তিনভাইকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতার হওয়া তিনজন হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলা ইউনিয়নের জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকীর ছেলে ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখার সিনিয়র অফিসার সানাউল্লাহ, স্থানীয় জামুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিয়াকত আলী ও বরকত উল্লাহ।
এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) সেই বাড়ির মালিক মাহবুব আলম ও তার মেয়ে সুরাইয়া আকতার পলিকে গ্রেফতার করে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নিজ গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। পরে দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪এপ্রিল) দুপুরে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।





