বেনাপোলের ছোটআঁচড়া গ্রাম থেকে রোববার সকালে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের ইনচার্জ সুবেদার শফিউদ্দিন জানান, গোপন সংবাদ পেয়ে সকালে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে পোর্ট থানায় বলে তিনি জানান।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ