দিনাজপুরে বিএনপির নেতৃতাধীন ২০ দলের ডাকা অবরোধে বিজিবি পাহারার মধ্যেও আলুবাহী দুইটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।

রোববার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার পাঁচবাড়ী বাজার এলাকায় ও বিরল উপজেলার বাজনাহার মোড় নামক স্থানে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

বিরল থানার এসআই মো. আব্দুল মতিন জানান, বিরল থেকে দিনাজপুর যাওয়ার পথে বাজনাহার মোড় নামক স্থানে অবরোধকারীরা আলুবাহী ট্রাকে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার পাঁচবাড়ী বাজার নামক ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা । এ ব্যাপারে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জেআই