নওগাঁর আত্রাইয়ের ডোবা থেকে আজাদ হোসেন (৩৫) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের কেশবপাড়ার মাঠের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। আজাদ হোসেন উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

আজাদ হোসেনের বাবা মোসলেম উদ্দিন বলেন, ‘আমার ছেলে আজাদ গত ২৬ আগস্ট বোনের বাড়ি উপজেলার কাশোপাড়াতে বেড়াতে যায়। সেখানে একদিন থাকার পর ২৭ আগস্ট সকালে বাড়িতে আসার কথা বলে বোনের বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফেরেনি। তারপর থেকে আজাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সন্ধ্যায় থানা থেকে ফোন দিয়ে আজাদের মৃত্যুর বিষয়টি জানায় পুলিশ।’

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

 

জেড