যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ভাই-ভাবি ও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
নিহত ইমতিয়াজ আহমেদ রুহান (১৮) যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছিলেন।
চট্টগ্রামের সন্তান রুহানের বাবা ইফতেখার আহমেদ জনতা ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ফিলাডেলফিয়ায় বসবাস করছেন তারা।
রুহানের বাবা ইফতেখার আহমেদ জানান, স্থানীয় সময় গত শনিবার দুপুরে ক্যালিফোর্নিয়ার বারস্টো এলাকার হিক্সলিতে মহাসড়কে তাদের গাড়িতে অন্য একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে।
আহত রুহানের বড় ভাই ইফতেখার আহমেদ রুমান (২৮) ও তার স্ত্রী ফারহানা আহমেদ নিপা (২৬) এবং রুহানের বন্ধু মেহেদী ইসলাম সীমান্ত (২২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমকে





