জামায়াত কর্মী শিহাব উদ্দীনকে (২৮) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জয়পুরহাট শহর থেকে তাকে আটক করা হয়।
আটক জামায়াত কর্মী জয়পুরহাট সদরের পুরানাপৈল ইউনিয়নের হাতিগাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, আটক হওয়া জামায়াত কর্মীকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেএ





