ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা সদরের হুলিনগর এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে মুক্তার হোসেন (৪২) নামে একজন নিহত ও ২০ যাত্রী আহত হন।
বুধবার সকাল সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।বাস-ট্রাক সংঘর্ষ বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২০
নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ জেলার সদর উপজেলার সাগান্না ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতরা হলেন-ঢাকার আমিন বাজারের সালাউদ্দিন (৪০), ঝিনাইদহের হলিধানী গ্রামের আইয়ুব আলী (৫০), কুমিল্লা পৌর এলাকার স্বপন (৪১), ঢাকা সাভারের হানগাই গ্রামের শাহ আলম (৪০), চুয়াডাঙ্গার গজবিলা গ্রামের রিজিয়া খাতুন (৪৫), মাগুরার মুহম্মদপুরের আবুল কালাম। (২২), ঝিনাইদহের কলেমনখালির রুবেল (২৭), মাগুরার মুহম্মদপুরের মিরুল (৩৮) ঝিনাইদহের হরিণাকুণ্ডের জামান (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা থেকে চালভর্তি একটি ট্রাক ঢাকায় যাচ্চিল। পথে ঢাকা থেকে যশোরগামী আনন্দ পরিবহনের বাস একটি ঘোড়ার গাড়িকে সাইট দিতে গিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে অন্তত ২০ বাসযাত্রী আহত হন।
এদের মধ্যে ১০ জানের অবস্থা গুরুতর হওয়ায় মাগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সকালে একজন মারা যান। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি ওজিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসএইচ





