২০ দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের ৩য় দিনে রাজধানীর গুলশান ও উত্তরায় মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে গুলশানের নর্দ্দা এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল করে।
এ সময় তারা রাস্তায় আগুন দেয় এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে নেতাকর্মীরা।
মহানগর উত্তরের সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে রাস্তা অবরোধ ও বিক্ষোভে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবির নেতা জামিল মাহমুদ, আশিকুর রহমান আসিফ ও ইফতেখারুল ইসলাম শাকিল প্রমুখ।
এছাড়া জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চল উত্তরায় মিছিল করেছে। সকাল ৮ টায় তারা মিছিল করে। পুলিম বাধা দিলে পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ ঘটনায় মোট ৪ জন আহত হয়।
ইআর





