যশোর নছিমন উল্টে সোহারব হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শার্শা উপজেলার সুবর্ণখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, একটি নছিমন চালক ১০ যাত্রী নিয়ে শার্শা থেকে সুবর্ণখালী গ্রামের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে অপর একটি নছিমনকে পাশ কাটাতে গিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত ও ৫ জন আহত হয়।

শার্শা থানার অফিসার ইন চার্জ (ওসি) আহমেদ কবির বিষয়টি নিশ্চত করেছেন।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ