নাশকতার আশঙ্কায় বিশেষ অভিযান পরিচালনা করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৪২ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটকদের মধ্যে জামায়াতের ১০ জন ও বিএনপির দুইজন নেতাকর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
এআর





